Breaking News
Home / Uncategorized / সুনামগঞ্জের মধ্যনগরে বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

সুনামগঞ্জের মধ্যনগরে বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার,
সুনামগঞ্জের মধ্য নগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামে বানবাসী মানুষের পাশে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি। বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটি।

জানা গেছে, আজ শনিবার ২৩ জুলাই ২০২২ তারিখ ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জের মধ্য নগরে যান কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম।

এ সময় শতাধিক বন্যায় দূর্গত ও ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর মোঃ সিরাজুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান সাথে ছিলেন। উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির অর্থায়নে আজ এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় কেন্দ্রীয় সভাপতি বলেন, আজ বানবাসী মানুষজনের পাশে দাড়াতে পেরে আনন্দিত।
তাদের দুঃখ, বেদনা, ঘটে যাওয়া স্মৃতি গুলো আজ নিজ চোখে দেখলাম। অনুভব করলাম বেচে থাকার সংগ্রাম কাকে বলে। আসুন আমরা ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুসজনের পাশে দাঁড়ায়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!