Breaking News
Home / Uncategorized / বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বিএমএসএফ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

বর্ণাঢ্য আয়োজনে ময়মনসিংহে বিএমএসএফ এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেলে ময়মনসিংহ জেলা বিএমএসএফ এর আয়োজনে ঐতিহাসিক রেলওয়ে কৃষ্ণচুড়া বটতলায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালী, লিফলেট বিতরণ, কেক কাটা, আলোচনা সভা ও দিনব্যাপী শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে শতাধিক
বনজ, ফলজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়।

ময়মনসিংহ জেলার নবগঠিত বিএমএসএফ এর সভাপতি ওয়াহিদুজ্জামান আরজু সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল এর সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি
হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, কেন্দ্রীয় মহিলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা রোকেয়া আফসারি শিখা, প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় বিএমএসএফ এর সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান, সহ-সভাপতি সাইদুর রহমান বাবুল প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক আল মিনার সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হেলাল, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার আজহারুল আলম, আজকের খবর আবুল কালাম আজাদ, ঢাকার ডাক সাইফুল ইসলাম, তথ্য প্রতিদিন সুমন ঘোষ, আজকের বাংলাদেশ সেলিম আকন্দ, বাংলা ৭১ নিহার রঞ্জন কুন্ডু, বর্তমান দিন মুখলেছুর রহমান, পারাপার খালেকুজ্জামান পারভেজ বুলবুল, অপরাধ জগত তসলিম সরকার, বিশ্ব বাংলা ভিশন দীপক চন্দ্র দে, বাংলাদেশ সমাচার আবুজর গিফারি জাফর, অপরাধ বিচিত্রা সারোয়ার কবির ফাহাদ, একুশ ৭১ আতিকুর রহমান এলিম, চ্যানেল এস আরিফুল ইসলাম হাবিব, ঈষিকা মাসুদ রানা, ৭৫ বাংলাদেশ কামরুজ্জামান কামরুল, এটিভি মোশাররফ হোসেন, এশিয়ান টিভি তাসলিমা আক্তার রত্নাা, মাটি ও মানুষ হেলেনা আক্তার, দুর্জয় বাংলা নুরুন্নাহার মুক্তি, উর্মি বাংলা আব্দুল হাকিম, সাংবাদিক আতাউর রহমান বাবুল, দীলিপ, শিমুল আহমেদ, শেখ সোহেল, নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, ও অনলাইন মিডিয়া সাংবাদিক ও সুশীল সমাজের গনমাণ্যব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪দফা দাবী অধিকার মর্যাদা রক্ষায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!