Breaking News
Home / Uncategorized / ঘাগড়ায় ভিজিএফ বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করলেন পিআইও–ইউপি চেয়ারম্যান।

ঘাগড়ায় ভিজিএফ বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করলেন পিআইও–ইউপি চেয়ারম্যান।

আরিফ রববানী, ময়মনসিংহ : ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় দরিদ্র মানুষের জন্য ক্ষুধা হবে নিরুদ্দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগান বাস্তবায়নে মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের বিশেষ বরাদ্ধ ভিজিএফ কর্মসূচির আওতায় জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই জুলাই) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহায়তায়, ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহযোগিতায়,উপজেলা প্রশাসনের বাস্তায়নে এবং ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান এর সুষ্ঠু ব্যাবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের ৩৪৬১টি (৩হাজার ৪শত ৬১টি অসহায় দরিদ্র উপকারভোগী পরিবারের মাঝে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ৩৪৬১০ কেজি চাউল
বিতরণ করা হয়। করোনার সংক্রমণ প্রতিরোধে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে ওয়ার্ড ভিত্তিক এ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সিরাজুম মনিরা উক্ত চাউল বিতরণ কর্মসুচীর সার্বক্ষণিক তদারকি করেন।

এই সময় পিআইও মনিরুল হক ফারুক রেজা বলেন-প্রধানমন্ত্রী চায় ধনী আর গরীব সমান অবস্থানে থেকে ঈদ আনন্দ উদযাপন করুক,ঈদে গরীবের মুখেও যাতে দু-মুঠো খাবার জুটে সেই লক্ষে এই ভিজিএফ কর্মসূচি। তাই প্রকৃত গরীব হত-দরিদ্র অস্বচ্ছলরা যেন এই চাউল পায় সেদিকে লক্ষ রাখতে তিনি চেয়ারম্যান, মেম্বার ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলারও পরামর্শ দেন।

চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, অসহায় দরিদ্র পরিবারকে ভিজিএফ চাউল দেওয়াসহ যেকোন সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার সবসময় পাশে আছে এবং থাকবে। শেখ হাসিনার সরকার যতদিন থাকবে, জনগণ কিছু না কিছু পাবেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৩ হাজার ৪শ ৬১টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ প্রকল্পের আওতায় ১০ কেজি করে চাউল সহায়তা প্রদান প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন-ঘাগড়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম আকন্দ রুবেল,আওয়ামী লীগ নেতা ও দাপুনিয়া বাজার ইজারাদার নুর মোহাম্মদ মাক্কু,সচিব মুনিরা ইয়াসমিন, কোতোয়ালি মডেল থানার এস আই দেবাশীষ, ইউপি সদস্য- মোছাঃ জাহান,মর্জিনা আক্তার,মোবারক হোসেন,কামাল হোসেন,মোবারক হোসেন,সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!