প্রেস বিজ্ঞপ্তিঃ
নিয়মিত চেকআপে থাইল্যান্ড গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি। আজ দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজ এর টিজি-৩২২ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা করেছেন তিনি। এসময় বিরোধীদলীয় নেতার সাথে ছিলেন তাঁর পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ এমপি,পুত্রবধূ মাহিমা এরশাদসহ পরিবারের সদস্যবৃন্দ।
মঙ্গলবার (৫জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান সাক্ষরিত এক বিবৃতিতে জানান-দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপিকে বিদায় জানান বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, বিরোধী দলীয় চীফ হুইপ মোঃ মসিউর রহমান রাঙা এমপি, পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এডভোকেট সালমা ইসলাম এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, ফখরুল ইমাম এমপি, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি, নাসরিন জাহান রতনা এমপি, নাজমা আক্তার এমপি, মেজর (অব.) রানা মোঃ সোহেল এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, রওশন আরা মান্নান এমপি, শেরিফা কাদের এমপি, আহসান আদেলুর রহমান এমপি, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে