Breaking News
Home / Uncategorized / সন্ত্রাস ও মাদক,জুয়া,চুরি,ডাকাতি মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং এর বিকল্প নেই- ওসি শাহ কামাল।।

সন্ত্রাস ও মাদক,জুয়া,চুরি,ডাকাতি মুক্ত সমাজ গঠনে বিট পুলিশিং এর বিকল্প নেই- ওসি শাহ কামাল।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে এবং সর্বোপরি এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোতোয়ালী পুলিশ বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম । তিনি বলেন- বিট পুলিশিং এর নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাস ও মাদক,জুয়া নির্মূল এবং ধর্ষণবিরোধী সভার আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে।

শনিবার (২ জুলাই) কোতোয়ালি মডেল থানার আওতাধীন বিট নং-৩৬ এর উদ্যোগে বোররচর ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত বিট পুলিশিং মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন-সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। বিট পুলিশিং কার্যক্রমকে ফলপ্রসূ করতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন বলেও জানান ওসি কামাল। এসময় বোররচর ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সভয় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে কোন অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারবে না। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।কোতোয়ালি মডেল থানা এলাকার প্রতিটি সমাজ থেকে চুরি,জুয়া, সন্ত্রাসী, মাদকের ছড়াছড়ি দূর করতে সকলের সহযোগীতা কামনা করেেন ওসি শাহ কামাল আকন্দ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!