Breaking News
Home / Uncategorized / বাবু নির্মল রঞ্জন গুহ’র মরদেহে ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

বাবু নির্মল রঞ্জন গুহ’র মরদেহে ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রয়াত নির্মল রঞ্জন গুহ’র মরদেহে
শেষ শ্রদ্ধা জানিয়েছেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরারা।

১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি প্রাঙ্গণে তার মরদেহ পৌছালে শোক মিছিল সহ জাতীয় শহীদ মিনারে পৌছেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এড নুরুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট,ত্রিশাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাকসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম শরীফসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

এর আগে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ২৯ জুন বুধবার সিঙ্গাপুরের মাউন্ট এ্যলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে ৩০ জুন বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছানো হয়। রাতে ফ্রীজিং এম্বুলেন্সে তার সেগুনবাগিচাস্থ বাসভবনে রাখার পর ১ জুলাই শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এর টিএসসি প্রাঙ্গণে নিলে সেখানে শেষ বিদায়ের শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল সহ জাতীয় শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা হয় নেতাকর্মীরা। সকাল ১১ টা থেকে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নির্মল রঞ্জন গুহের প্রিয় জন্মভূমি দোহারে সমাধিস্থ করা হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!