Breaking News
Home / Uncategorized / শাহানারা বেগম এর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে-বিরোধী দলীয় নেতা

শাহানারা বেগম এর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে-বিরোধী দলীয় নেতা

প্রেস বিজ্ঞপ্তিঃ
দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

শাহানার বেগম (৭০) আজ ভোরে রংপুরে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (২৬জুন)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মো: মামুন হাসান প্রেরিত এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,রংপুরের সকল স্তরের মানুষের প্রিয় ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ছিলেন শাহানারা বেগম। শিক্ষায়, রাজনীতি ও সংগঠনে গুণগত পরিবর্তনে কাজ করে যাওয়া শাহানারা বেগম বেঁচে থাকবেন তাঁর মেধা,কর্ম ও দক্ষতার মাঝে।তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে অপূরনীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, শাহানারা বেগম এর অবদান জাতীয় পার্টি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

বিরোধীদলীয় নেতা মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!