রেজাউল করিম,আটপাড়া(নেত্রকোনা)উপজেলা প্রতিনিধি
নেত্রকোনার আটপাড়ায় ৮ই জুন উপজেলা পর্যায়ে আন্তঃস্কুল ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মো শাকিল আহমেদ। ক্রীড়াই শক্তি , ক্রীড়াই বল,সুস্থ দেহে সুন্দর মন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে প্রথমে স্কুল, ইউনিয়ন, চুড়ান্ত ভাবে উপজেলা পর্যায়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেলিমা আক্তার,সহকারী শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি, প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেক,ফখরুল ইসলাম, গোলাম মোস্তফা জিকু,সাইফুল ইসলাম, রপায়নী রায়,নুর মোহাম্মদ, আব্দুস সালাম দরদী, উপজেলা ছাত্রলীগের সাধার সম্পাদক তানভীর আহমেদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে