Breaking News
Home / Uncategorized / আটপাড়ায় প্রধানমন্ত্রী কে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আটপাড়ায় প্রধানমন্ত্রী কে হত্যার হুমকি ও কটুক্তির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রেজাউল করিম,আটপাড়া(নেত্রকোনা)প্রতিনিধি।

নেত্রকোনার আটপাড়ায় ৪ই জুন শনিবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বি এন পির প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দলটির এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটির নেতৃত্ব দেন (আটপাড়া -কেন্দুয়ার) সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি। শতশত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে যোগদান করে মিছিলে। এ সময়
আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক ফেরদৌস রানা আন্জু,সাবেক সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, সহসভাপতি সাইদুল হক তালুকদার, হাজী মোজাম্মেল হক, এম জুবেদ আলী,শাহজাহান কবীর সহ উপজেলা, ইউনিয়ন ও ওযার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ প্রমূখ।
মিছিলটি আটপাড়া ডিগ্রি কলেজ হতে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাল্টিপারপাস হল রুমে এসে শেষ হয়।মিছিল শেষে স্হানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি বক্তব্য রাখেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!