Breaking News
Home / Uncategorized / নেত্রকোণায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত।।

নেত্রকোণায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার,
গতকাল বুধবার (০১ জুন ২০২২) তারিখ বিকেলে নেত্রকোণায় শহরের মায়ের আঁচল রেস্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মোঃ মিজানুর রহমান কে আহবায়ক ও মুহাম্মদ জহিরুল ইসলাম অসীম কে সদস্য সচিব করে ৭ সদস্যের একটি আহবায়ক কমিটি করে আগামী ২১ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে দায়িত্ব দেয়া হয়েছে। অন্যান্যরা হলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আলী সোবহান, যুগ্ম আহবায়ক তানজিলা আক্তার রুবি,সম্মানিত সদস্য মোঃ শেখ সাদী মাসুম, মোঃ রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, মোঃ নূরুল আলম।

এ সময় নেত্রকোনা জেলা শাখার বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, আগামী ৪ জুন ২০২২ তারিখ সকাল ১১ ঘটিকায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হবে গাজীপুরের চৌরাস্তার ইসলাম প্লাজায়।

এরই অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের ৪ টি জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর এর পূর্নাঙ্গ কমিটি গঠন করতে কেন্দ্রীয় নির্দেশনা এসেছে।

তাই উক্ত সংগঠনের সকল নেতৃবৃন্দকে সার্বিক ভাবে সহযোগিতা করে কমিটি গঠন করতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মীর সিরাজুল ইসলাম নির্দেশ প্রদান করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!