স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলায় রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে পুরস্কার আর সার্টিফিকেট প্রদান করা হয়েছে তারাকান্দা উপজেলার সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জিন্নাত শহীদ পিংকী কে।
সোমবার(২৩শে মে) বিকাল ৩.৩০ ঘটিকায় ভূমি সেবা সপ্তাহ-২০২২-এর অংশ হিসেবে বিভাগীয় ও জেলা পর্যায়ে রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা/ কর্মচার্রীদের পুরস্কার বিতরণ ও সমাপনী দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস তার হাতে উক্ত পুরুস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) এস.এ.এম রফিকুন্নবী,জোনাল সেটেলমেন্ট অফিসার, জন কেনেডি জাম্বিল।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহান্মদ এনামুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),পারভেজুর রহমানসহ ময়মনসিংহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ,সার্ভেয়ারবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
এ বিষয়ে পুরুস্কার পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহীদ পিংকী বলেন, জেলা প্রশাসক স্যার আমার উপর আস্থা ও তাঁর দেওয়া পরামর্শে সরকারের সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরে আজ আমি ’জেলায় রাজস্ব প্রশাসনের শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে
পুরস্কার’ পেলাম। তাই এই পুরুস্কার পেয়ে স্যারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। তবে এ পুরষ্কার আমার একার নয়, দিন রাত যে সহকর্মীরা আমাকে কাজে সহায়তা করেছেন তাদের সবার। পুরস্কার অর্জনের ধারা যেন অব্যাহত রাখতে পারি সে জন্য আমি আগামী দিনেও সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে