মোঃ আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ১০নং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী,সাবেক যুবলীগ নেতা মাহবুব আলম মাহবুব বলেছেন- আমি যদিও আওয়ামী লীগের রাজনীতি করি,নির্বাচন করবো স্বতন্ত্র প্রার্থী হিসাবে। একটা দলের রাজনৈতিক কর্মী হলেও সেবা করবো সবার,আমি চাই আমার ইউনিয়নের প্রত্যেকটা মানুষ তাদের ন্যায্য সেবা পাক। কারণ সেবা পাওয়া প্রত্যেকের নাগরিক অধিকার মানুষ,মুসলমান,
হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান,যে য়ে ধর্মেরই হউক না কেন,আওয়ামীলীগ, বিএনপি,জাতীয় পার্টি যে-যে দলই করুক না কেন? সেবা আর উন্নয়ন সবার জন্যই,এটা কারো জন্য ব্যক্তিগত নয়,সবার জন্যই সমান।
বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি)বিকাল ৩টায় গাবরবোয়ালী ভিতরের মোড়ে স্থানীয় যুবসমাজের আয়োজনে মিনি ক্রিকেট টুর্ণামেন্টের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম মাহবুব আরও বলেন, জনগণ আমাকে ভোট দিবে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও মানুষের পাশে থাকার জন্য। বিগত দিনগুলোতেও দলীয় রাজনীতিতে থাকার সুবাদে আমার সাধ্য মত যাথাযথ চেষ্টা করেছি। যে কয়েক দিন বেঁচে আছি তত দিন যেন জনগনের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ করতে পারি। এটিই আমার আশা, ভোট জনগণের হাতে- যাকে খুশি তাকে দিবে, তবে আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের পাশে থেকে উপকারের চেষ্টা করছি। গত নির্বাচনে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে সামান্য ভোটে হেরেছি। এবার নৌকা প্রতীক পাইনি,স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকবো, নির্বাচনে জয়ী হলে সেবা করবো সর্বোপরি সব মানুষের, তবে জনগণ আমার কথায় যাতে কষ্ট কষ্ট না পায় তার জন্য সর্বক্ষণিক চেষ্টা করবো। তিনি আরো বলেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে শিক্ষা ,স্বাস্থ্য ও কৃষির উন্নয়ন ঘটিয়ে আমার ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবো, ইনশআল্লাহ।
তিনি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি যেন বিজয়ী হয়ে আপনাদের মাঝে আসতে পারি সে লক্ষে আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম আরো বলেন আপনারা আমার অভিভাবক।আমি একা কারো না,এই ১০ নং তারুন্দিয়া ইউনিয়ন আপনাদের,আমিও আপনাদের একজন।তাই সকলেই আমার আপনজন।সুতরাং পরিস্কার করেই বলতে চাই দলমত নির্বিশেষে আমি জণগনের সেবা করতে চাই।আপনারা যদি পাশে থাকেন তবে আমার বিজয় সুনিশ্চিত। সেলক্ষ্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে