Breaking News
Home / Uncategorized / তারুন্দিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের উন্নয়নকে চলমান রাখতে চান মেম্বার নজরুল।।

তারুন্দিয়া ইউনিয়নে ৩নং ওয়ার্ডের উন্নয়নকে চলমান রাখতে চান মেম্বার নজরুল।।

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারুন্দিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আসন্ন নির্বাচনে আবারো পুণরায় বিজয়ী হতে মেম্বার পদে মাঠ চষে বেড়াচ্ছেন নজরুল ইসলাম। এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে,৩নং ওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম বিগত দিনেও মেম্বার পদে থেকে মানুষের খোঁজ খবর ও এলাকারা উন্নয়ন করে আসছেন।অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন নিরলস ভাবে। যার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ডবাসী আবারও তাকে মেম্বার হিসেবে পেতে চায়।

এ বিষয়ে মেম্বার প্রার্থী নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের সকল সমস্যায় এগিয়ে এসেছি। গত নির্বাচনে নির্বাচিত হয়ে ওয়ার্ডের উন্নয়ন আর মানুষের সেবায় সব সময় জনগনের পাশে থাকায় আসন্ন নির্বাচনে এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। জনগণের দোয়ায় ও সমর্থনে আমি যদি আবারও নির্বাচিত হই তাহলে ওয়ার্ডের অসমাপ্ত সকল উন্নয়ন কাজগুলো সমাপ্ত করবো।এখন যেভাবে ওয়ার্ড বাসীর সেবায় নিয়োজিত আছি, আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!