সমস্ত ইবাদতের মূল হল দুআ,দুআ এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক৷দুআর মাধ্যমে একে অপরের প্রতি কল্যাণ কামনা হয়৷দুআর মাধ্যমে সব ধরণের বিপদ — আপদ দূর হয়৷ব্যবসা— বাণিজ্যে এক কথায় সকল কাজে বরকত আসে৷
আল্লাহ তায়ালা বলেন৷”আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে৷আমি নিকটেই আছি৷আমি দুআ কারীর দুআ কবুল করি৷যখন সে আমার কাছে চায়৷
সূরা বাকারা: 186
অন্যত্র এরশাদ হয়েছে
“আর তোমরা ভয় আশা নিয়ে আল্লাহ কে ডাকো৷নিশ্চয় আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী৷
সূরা আরাফ: 56
বিপদ— আপদের সময় দুনিয়ার বন্ধু —বান্ধব, আত্মীয় স্বজনসহ সবাই মুখ ফিরিয়ে নিলেও, আল্লাহ তাঁর বান্দার কাছ থেকে মুখ ফিরিয়ে নেন না৷হযরত সালমান ফার্সী (রা:)থেকে বর্ণিত রাসূল (সা:)ইরশাদ করেছেন ৷”নিশ্চয় আল্লাহর রয়েছে অনেক লজ্জা ও আত্মমর্যাদা ৷সুতরাং যখন মানুষ চাওয়ার জন্য তাঁর কাছে দুহাত উত্তোলন করে ,তখন তিনি সেই হাত দুটি কে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন৷
মুসলিম: 321
সুতরাং প্রত্যেক মুসলমান নিজের জীবন কে এভাবে সাজাবে যখন কোন সমস্যায় পড়বে সাথে সাথে নামাযে দাঁড়িয়ে যাবে আর কায়মনো বাক্যে মাওলার কাছে তার প্রয়োজন পেশ করবে৷
সব পেরেশানির সহজ সমাধান৷
” সালাতাইন কাতরাতাইন” অর্থাৎ দু রাকাত নামায দুফোটা অশ্রু৷
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে