Breaking News
Home / Uncategorized / আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ হতে চাই- ময়মনসিংহে ওসি শাহ কামাল আকন্দ।।

আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ হতে চাই- ময়মনসিংহে ওসি শাহ কামাল আকন্দ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বলেছেন-আমরা জনতার পুলিশ হতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ তৈরী করতে চেয়েছিলেন আমরা সেই পুলিশ হতে চাই,আপনারা কোতোয়ালি পুলিশের কাছে কী ধরনের সেবা নিতে চান, পুলিশ আপনাদের সে সেবা দেবে। এ জন্য কোতুয়ালী মডেল থানা পুলিশ প্রস্তুত। মাত্র একটা ফোন দেবেন। যখনই প্রয়োজন পড়ে। যত রাতই হোক, আমাদের জানান।
মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, নারী নির্যাতণ যা তথ্য দিতে চান দিবেন আমরা আপনাদের সেবায় ২৪ঘন্টা নিয়োজিত আছি। একটা কথা স্পষ্ট, পুলিশের কোনো সেবা নিতে কোতোয়ালী মডেল থানায় কোন টাকা লাগবে না। কেউ কোন হয়রাণীর শিকারও হবেনা,যদি কোন পুলিশ অর্থ লেনদেন বা টাকা চায় আমাকে জানাবেন। আমি কোতোয়ালী মডেল থানার পুলিশকে দুর্নীতিমুক্ত পুলিশ উপহার দিতে চাই।’
মঙ্গলবার (৫ই অক্টোবর) বিকালে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকার চরনিলক্ষিয়া ইউনিয়নের সাহেব কাচারী রাজগঞ্জ বাজারস্থ দেশের শীর্ষ পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল ৭৫ বাংলাদেশ ডটকম এর কার্যালয়ের সামনে আয়োজিত বিট পুলিশিং সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, কয়েক বছর আগের পুলিশের সেবা আর বর্তমান পুলিশের সেবার মধ্যে অনেক পার্থক্য হয়েছে। আমি মনে-প্রাণে বিশ্বাস করি, কোতোয়ালী মডেল থানা এলাকার সব বিট পুলিশিং কার্যক্রম শতভাগ দুর্নীতিমুক্ত। থানায় জিডি করতে কোনো টাকা লাগে না।
৭৫ বাংলাদেশ নিউজ পোর্টালের সম্পাদকঃ বদরুল আমীন ও প্রকাশকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বলের ব্যবস্থাপনায় আয়োজিত ও আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং সভায় ওসি বলেন, কোনো মাদক বিক্রেতাকে আমি কোতোয়ালী এলাকায় থাকতে দেব না। কোনো সন্ত্রাসী অস্ত্রধারী কোতোয়ালীতে থাকতে পারবে না।
তিনি মাদকের বিরুদ্ধে প্রত্যেককে তার নিজের পরিবার থেকে যুদ্ধ শুরু করার আহবান জানিয়ে বলেন-কেউ যদি মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার ও প্রতিটি সমাজ থেকে যুদ্ধ করে সফল হতে পারলেই আমরা মাদকমুক্ত ও অপরাধ মুক্ত সমাজ গঠন করতে পারবো।
এসময় তিনি কোতোয়ালী থানায় কোন আইনি সেবার কাজে দালালদের থেকে দুরে থাকার আহবান জানিয়ে বলেন- কোতোয়ালি মডেল থানায় কোন দালালের স্থান নেই,আপনারা থানায় মামলা করতে দালাল নিয়ে নয়, সরাসরি আমার সাথে সাক্ষাৎ করবেন, প্রয়োজনে আমি নিজে নিখুত তদন্তের মাধ্যমে মামলা নিবো,তাহলে আর কেউ কোন মিথ্যা মামলায় হয়রানির শিকার হবেনা। তিনি বলেন-যেকোন কাজে থানায় আসবেন আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের আলমগীর মনসুর (মিন্টু) মেমোরিয়াল কলেজের অধ্যাপক মুহাম্মদ হাসান আলী বাবুল। এসময় মোঃ আব্দুল কদ্দুস মন্ডল, মোঃ হযরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতন ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ওয়েস করনি (কাওসার) প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!