আরিফ রববানী ময়মনসিংহ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় সকলের সহযোগীতা চেয়ে গ্রামের মানুষের সাথে মতবিনিময় করেছেন ইউনিয়নের তরুণ রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।
রবিবার (৩রা অক্টোবর) সন্ধ্যায় বিকেলে ইউনিয়নের কানহর বাজারে তার নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সর্বস্তরের মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহন করেন। মতবিনিময় সভায়
খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, আসন্ন ইউপি নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান।এ লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, বইলরের প্রতিটি ওয়ার্ডের প্রত্যেকটি গ্রামের মানুষ আমার জন্য পূর্বেও যে আন্তরিকতা ও ভালোবাসা দেখিয়েছেন, এজন্য আমি গ্রামবাসীর কাছে চিরঋণী হয়ে আছি। আগামী দিনেও সকলের সহযোগিতা চাই ও নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করতে চাই। এসময় মতবিনিময় সভায় আওয়ামী লীগ নেতা খন্দকার মশিহুর রহমান শাহানশাহ এর পক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ও নৌকা প্রতীক দাবী তুলে স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।
বক্তব্য দেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে