Breaking News
Home / Uncategorized / সকলের সহযোগীতায় বইলর ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই- চেয়ারম্যান প্রার্থী শাহানশাহ।।

সকলের সহযোগীতায় বইলর ইউনিয়নবাসীর সেবক হয়ে থাকতে চাই- চেয়ারম্যান প্রার্থী শাহানশাহ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেছেন- সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে বইলর ইউনিয়নর উন্নয়নে কাজ করতে চাই।তিনি বলেন- ‘আমি আপনাদেরই সন্তান,আপনাদেরই ভাই,মানুষ, আমি বইলর ইউনিয়নের সন্তান এটা আমার বড় পরিচয়, আমি আপনাদের সন্তান হয়ে আগামী দিনে মানুষের সেবায় কাজ করতে চাই।

শনিবার (২রা অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের
কানহর মড়লবাড়ী পুকুরে স্থানীয় এলাকাবাসী আয়োজিত সাতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশায় করেন।

স্থানীয় সমাজ সেবক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের
এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামিলীগ নেতা শাহাদাত হোসেন বাবুলের সঞ্চালনায় প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

এসময় খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন-আমি বিগত দিনে সততা, নিষ্ঠা, আন্তরিকতার নিয়ে বইলর ইউনিয়নের সর্বস্তরের জনতার সাথে চলার চেষ্টা করেছি, আগামী দিনেও আপনাদের সাথে থাকার সুযোগ চাই। বইলরের সামাজিক,রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণীপেশার মানুষের সমন্বয়ে আমার সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে উন্নয়নশীল ইউনিয়ন করতে চাই। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!