Breaking News
Home / Uncategorized / প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে- ত্রিশালে মেয়র আনিছ।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে- ত্রিশালে মেয়র আনিছ।।

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার তিনবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও উপজেলা আওয়ামীলীগের কর্মীবান্ধব নেতা এবিএম আনিছুজ্জামান আনিছ বলেছেন- বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ফুটবলের হারানো গৌরব ফেরাতে সরকারের পক্ষ থেকে স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুনামেন্ট চালু হয়েছে। বিভাগীয় এবং জেলা পর্যায়ে বিভিন্ন ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। তাতে আমাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরী হবে।

শুক্রবার (১লা অক্টোবর) তিনি উপজেলার মঠবাড়ি ইউনিয়ন ঐতিহ্যাবহী পোড়াবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ত্রিশাল উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি রুবেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাদের যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হচ্ছে। মাদক হতে যুব সমাজ কে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেশ থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নিপাত যাবে।

এসময় মেয়র আনিছ আ.লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে জাতির জনকের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে হলে আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশের চলমান উন্নয়নের চিত্র ভোটারদের কাছে কাছে তুলে ধরতে হবে।

প্রতিযোগিতানুষ্ঠানের উদ্ভোধক হিসাবে খেলাটি উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ মন্ডল, মঠবাড়ি ইউনিয়ন আওয়ামলীগ সভাপতি সামসুদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল হক সরকার, মঠবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি হারুন অর রশিদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি সুয়েল মাহমুদ সুমন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা তারিকুল ইসলাম আমির প্রমুখ। খেলা শেষে বিজয় অর্জনকারীদেরকে একটি ষাঁড় গরু তুলে দেওয়া হয়।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!