Breaking News
Home / Uncategorized / নারীর ক্ষমতায়নে তথ্য আপা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প- তারাকান্দায় ইউএনও মিজাবে রহমত।।

নারীর ক্ষমতায়নে তথ্য আপা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প- তারাকান্দায় ইউএনও মিজাবে রহমত।।

প্রধানমন্ত্রীর দশটি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর এ স্বপ্ন বাস্তবায়নের লক্ষে তথ্য আপা প্রকল্পের হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

তিনি বলেন-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত ইনফো লেডি বা তথ্য আপা প্রকল্পের মাধ্যমে দেশের কোটি নারীকে ক্ষমতায়িত করার জন্য তথ্য আপা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

তথ্য আপা প্রকল্পের উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মিজাবে রহমত, উপজেলা নির্বাহী অফিসার, তারাকান্দা, ময়মনসিংহ। এসময় উপজেলা কৃষি অফিসার জনাব রকিব আল রানা উপস্থিত ছিলেন।

রবিবার(২৬শে সেপ্টেম্বর) স্থানীয় জামাল উদ্দীনের উঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত ইনফো লেডি বা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের তথ্য সেবা দেওয়ার লক্ষ্যে দেশের ৪৯০টি উপজেলায় এ সেবা চালু করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন তথ্য সেবা কর্মকর্তা ও দু’জন সহকারী এই প্রকল্পের দায়িত্ব পালন করছে। তারা উপজেলা কেন্দ্র ও বাড়ি বাড়ি গিয়ে তথ্য সেবা দেবেন।তাদের সাথে যোগাযোগ করে এই প্রকল্পের সেবা গ্রহনের জন্য উপস্থিত মহিলাদের প্রতি আহবান জানান তিনি ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!