সৈয়দ আজহারুল হোসাইন ফয়সালঃ
মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি
গত ২৮ আগস্ট, ২০২১ইং শনিবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রাক্তন গণপরিষদ সদস্য প্রয়াত জননেতা ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ এঁর ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ডাঃ আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট প্রাঙ্গণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এবং খালিয়াজুরী উপজেলায় ১০ টি অক্সিজেন সিলিন্ডার এবং বিশ হাজার মাস্ক বিতরণ করেন। অক্সিজেন সিলিন্ডার এবং মাস্কসমূহ করোনা প্রতিরোধ কমিটির সভাপতি (সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার) এবং সদস্য সচিব (সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) গণের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নেত্রকোণা জনাব কাজী আবদুর রহমান, সিভিল সার্জন নেত্রকোণা ডাঃ মোঃ সেলিম মিয়া, মেয়র মোহনগঞ্জ পৌরসভা জনাব লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী অফিসার মোহনগঞ্জ জনাব ছাব্বির আহমেদ আকুঞ্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহনগঞ্জ জনাব ডাঃ নূর মোঃ শামসুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিয়াজুরী জনাব ডাঃ উসমান গণি প্রমুখ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে