আরিফ রববানী ময়মনসিংহ।।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগান নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সাথে উঠান বৈঠক করেছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৪শে আগষ্ট ) বিকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ড সানকি পাড়া গন্দ্রপা উত্তরপাড়া এলাকায় বিট কার্যালয়ের সামনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: আলাউদ্দিন। কমিউনিটি পুলিশের সভাপতি রাশেদুজ্জান নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও আড্ডাবাজ নির্মূলে স্থানীয় জতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করে বক্তব্য রাখেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিট কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার সাব ইন্সপেক্টর ওয়াসিম কুমার দাস ও এলাকার সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উঠান বৈঠকে বক্তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অভিমত প্রকাশ করেন স্থানীয় গণ্যমান্য ও সর্বস্তরের ব্যক্তিবর্গরা।
এসময় ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ তার বক্তব্যে বলেন, পুলিশের কাছে সাহায্য নিতে কেউ যেন কোন ধরনের সংকোচ বোধ না করেন। ২৪ ঘন্টা পুলিশ জনগণের সেবা দিতে প্রস্তুত রয়েছে। কোন তৃতীয় পক্ষ নয়, সরাসরি পুলিশের সাথে ও থানার ওসির সাথে কথা বলার জন্য আহবান জানান তিনি। এছাড়া যে কোন বিপদে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯, সংশ্লিষ্ট বিট পুলিশ অফিসার ও থানার ডিউটি অফিসারের নাম্বারে যোগাযোগ করতে বলেন। উঠান বৈঠকে ময়মনসিংহ সিটি করপোরেশন ২৯নং বিট ও সদর থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর সম্বলিত স্টিকার বাড়ি-বাড়ি সাটানোর কার্যক্রম শুরু করা হবে বলেও জানান তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে