Breaking News
Home / Uncategorized / বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সভা অনুষ্ঠিত।।

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সভা অনুষ্ঠিত।।

আরিফ রববানী,ময়মনসিংহ।।

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা (রেজি:- নং- ঢ -০৮-৩৭৭) এর সমিতি’র উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন ও করোনায় জনগণকে সুরক্ষিত ও সচেতন রাখতে সুরক্ষা সমাগ্রী বিতরণের উদ্দেশ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩শে আগষ্ট)রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায়
ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা( রেজি:- নং- ঢ -০৮-৩৭৭) সমিতি র নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব সুপা: ইন্জি:আব্দুর রাজ্জাক এর উপস্হাপনায় অনুষ্ঠিত হয়।

উক্তসভায় উপস্হিত সকলের সম্মতিক্রমে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সম্মানিত সদস্য গনের নিকট থেকে করোনায় সাধারণ মানুষ কে সুরক্ষিত রাখতে সুরক্ষা সামগ্রী বিতরনের লক্ষে প্রায় ০২(দুই) লাখ টাকা সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্বে গঠিত সুরক্ষা টীম, নির্বাহী সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্তে ধার্যকৃত টাকা সংগ্রহ করবেন। একই সাথে আগামী শুক্রবার সুরক্ষা সামগ্রী বিতরনের সকল ব্যবস্হা গ্রহন করারও সিদ্ধান্ত হয়। টীমের আহ্বায়ক হিসেবে কাজ করবেন ট্যাক্স বিভাগের ডি সি আলহ্বাজ মাওলানা মো: জহিরুল ইসলাম জহির।

এছাড়াও টীমের অন্যান্য সদস্যরা হলেন, ইন্জি: আবু মো: সায়েম,মো: মিজানুর রহমান মিজান,এম এ মান্নান, ইন্জি:ইলিয়াস লিটন। সার্বিক ব্যবস্হাপনায় কাজ করবেন নি: সভাপতি,বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুল ও মহা সচিব সুপা: ইন্জি: মো: আব্দুর রাজ্জাক।

সভার দ্বিতীয় পর্বে ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও সমিতির অতিরিক্ত মহা সচিব হেলাল উদ্দীনের সদ্য প্রয়াত মাতা জমিলা খাতুন(৮৬) এর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল।সমিতির সভাপতি সাবেক যুগ্ম সচিব ক্যাপ্টেন(অব:)জামিলুর রহমান খাঁন উপস্হিত না থাকায়, মাহফিজুর রহমান বাবুল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সমিতির মহা সচিব ইন্জি: আব্দুর রাজ্জাক।সভায় সমিতি র নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন, সমিতির সিনিয়র সহ-সভাপতি, গ্রামীন ব্যাংকের চেয়ারম্যান ড. অধ্যাপক সাইফুল মজিদ,বীরমুক্তিযোদ্বা মো: আব্দুল কুদ্দুস খাঁন, সহ সভাপতি,আতিকুজ্জামান খাঁন সহ সভা পতি,ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা এর সভাপতি,ও বিভাগ সমিতি ঢাকা এর অন্যতম সহ- সভাপতি,শিল্পপতি এ ডি এম সালাউদ্দীন হুমায়ুন, অধ্যাপক আকবর সিরাজী, শিল্প পতি মামুনুর রশীদ,অতি: মহা সচিব হাবিবুর রহমান তালুকদার, ড. নাজলীন জাহান পপি,ইন্জি: ইশরাফ হোসেন,প্রফে: ডা: মোস্তাফিজুর রহমান আকাশ,এড. খলিলুর রহমান,কবি লিলি হক, রীনা পন্ডিত,মো:কুদরত আলী,মন্জুরুল হক,ডা: এম আর ভূয়া,নাজমুর রহমান তালুকদার,এড.সায়িদুল করিম খান নসরত,ইন্জি: রাশেদ আহমেদ,হিমালয় গ্রুপে র চেয়ারম্যান, জ্নাব মিজানুর রহমান মিজান, ছাত্র নেতা,লতিফুল ইসলাম নিপুল,কামরুজ্জামান মামুন, মাওলানা আজিজুর রহমান, মো: আব্দুল জলিল,মো: নাসির ধূমকেতু,তৌফিকুল ইসলাম বাবুল,ড.এড. আওরঙ্গ জেব বেলাল,এড.সৈয়দ সারোয়ার,এড. রুহুল আমিন,মাহরুজ তালাল দাইয়ান,মো: আনোয়ার হোসেন, নাজিন,সারওয়ার মো: আলম,সাইঁফুদ্দীন করিম মুন্না,মো: সোলায়মান প্রমূখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!