আরিফ রববানী ময়মনসিংহ।।
তারাকান্দায় জলাবদ্ধতা নিরসনে ও উন্নয়ন প্রকল্প গুলোর সঠিক বাস্তবায়নে সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
তারাকান্দা উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জলাশয়, লেক ও খাল পরিদর্শন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন গিয়ে উপজেলাবাসীর প্রতি এই আহবান জানান।
কাকনী ইউনিয়নের কালাইজানি, পশ্চিম গোয়াতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শনে গিয় ইউএনও মিজাবে রহমত, বলেন, উপজেলার ক্রমবর্ধমান জনসংখ্যা ও ভূমির যথেচ্ছ ব্যবহারের ফলে ভারী বর্ষণে প্রায়ই বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ জলাবদ্ধতার পেছনে প্রাকৃতিক কারণের পাশাপাশি মানবসৃষ্ট কারণ বেশিরভাগ ক্ষেত্রে দায়ী। অনেক ক্ষেত্রে পানিপ্রবাহের স্বাভাবিক পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিভিন্ন স্থাপনা তৈরি জলাবদ্ধতা সৃষ্টি করে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
তিনি বলেন,অপরিকল্পিত পুকুর খনন ও খাল বিলে বাধ দেওয়ার ফলে অনেক সময় পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয় এবং অল্প বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এসব ক্ষেত্রে শুধু সরকারি পদক্ষেপে সমস্যার সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে স্থানীয় জনগণের মধ্যে প্রয়োজনীয় সচেতনতা ও সহযোগিতার মনোভাব থাকতে হবে। সরকারি বিভিন্ন সংস্থা ও স্থানীয় জনগণ মিলে আন্তরিকতা নিয়ে কাজ করলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়ন কর্মকান্ড গুলোকে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নিয়মিত পরিদর্শন করছেন।
ইউএনও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়ে তিনি এব্যাপারে আরো পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন এবং কাকনী ইউনিয়ন ভূমি অফিসার স্টাফ আমিনুল ইসলাম তার মালিকানাধীন জমি দিয়ে পাইপের সাহায্যে পানি অপসারন পূর্বক জলাবদ্ধতা নিরসনে সহযোগিতা করায় ইউএনও তাকে ধন্যবাদ জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে