Breaking News
Home / Uncategorized / রওশন এরশাদ এর রোগ মুক্তি কামনায় ত্রিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রওশন এরশাদ এর রোগ মুক্তি কামনায় ত্রিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আরিফ রববানী ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ময়মনসিংহের মহিয়সী নারী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮জুলাই) সন্ধ্যায় ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপনের ব্যবস্থাপনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এডভোকেট আঃ বারেক, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান,উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অানিসুর রহমান জাহাঙ্গীর, সাংঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মহিদ, জাতীয় ওলামা পার্টির সভাপতি মাওলানা তাফাজ্জল হোসেন,জাতীয় কৃষক পার্টির সভাপতি আবুল কালাম
সহ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা,জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক,ময়মনসিংহ সদর আসনের এমপি বেগম রওশন এরশাদ গত ১৪ অাগষ্ট থেকে অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে আই সি ইউ তে চিকিৎসাধীন রয়েছেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহের সিরতা ও পরানগঞ্জে উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও

আরিফ রববানী ময়মনসিংহ।। সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে স্বচ্ছতার সাথে এসব কাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!