Breaking News
Home / Uncategorized / অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে জয়ের রেকর্ড একটি ইতিহাস- বিরোধী দলীয় নেতা।।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে জয়ের রেকর্ড একটি ইতিহাস- বিরোধী দলীয় নেতা।।

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি পাঁচ ম্যাচ টি- টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ ক্রিকেট কোচ,বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৯ই আগষ্ট)বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন,
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৬০ রানের বিপুল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ১২৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৬২ রানেই অলআউট হয়ে যায় অজিরা। যা টি-টোয়েন্টির ইতিহাসে তাদের সর্বনিম্ন স্কোর।

বিরোধীদলীয় নেতা আরও বলেন,অস্ট্রেলিয়ার বিপক্ষে টি- টোয়েন্টি সিরিজে রেকর্ড জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপুল ব্যবধানে এ জয়।এই বিজয় বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বাংলাদেশ ক্রিকেট দলের টিম স্পিরিট এবং অসাধারণ দক্ষতায় জাতি আজ গর্বিত।

বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন,নিরলস অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দল আগামীতেও জয়ের ধারা অব্যাহত রেখে আরও ভালো ফলাফল অর্জন করে জাতিকে গর্বিত করবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!