Breaking News
Home / Uncategorized / তারাকান্দায় বঙ্গমাতার জন্মদিনে ৭অসহায় নারী পেলো সেলাই মেশিন।।

তারাকান্দায় বঙ্গমাতার জন্মদিনে ৭অসহায় নারী পেলো সেলাই মেশিন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে হতদরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

দুপুর ৩ টায় উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে আলোচনায় মূখ্য আলোচকের বক্তব্যে- উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক বলেন বাংলাদেশের মহান স্বাধীনতা, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠার পিছনে যিনি ছিলেন মূল প্রেরণার উৎস তিনিই হলেন মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। জীবনের বেশির ভাগ সময় বঙ্গবন্ধু কারাগার অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন। সংগঠনের নেতাকর্মী ও সমাজের দুঃস্থ অসহায় গরীব মহিলাদের সাহায্য সহযোগিতা দিয়ে ঐক্যবদ্ধ রেখেছিলেন বঙ্গমাতা। জাতির পিতার নেতৃত্বে বাঙালির সকল অর্জনের পিছনে বঙ্গমাতা অপরিসীম ভূমিকা রেখেছেন বলেই বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিতে পেরেছেন। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এক ও অভিন্ন। বাংলাদেশের ইতিহাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

সভাপতির স্বাগত বক্তব্যে ইউএনও মিজাবে রহমত বলেন-বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন আজ, বাঙালির সকল লড়াই-সংগ্রাম-
আন্দোলনের নেপথ্যের মূল প্রেরণাদাত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।তিনি বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আপোষহীন লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই হননি, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। আলোচনা শেষে ৭জন গরীব হত-দরিদ্র অসহায় মহিলার কর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, সালমা আক্তার কাকন, সকল ইউপি চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!