Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান করেছেন-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

ময়মনসিংহ হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক প্রদান করেছেন-প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
মহামারী কোভিট-১৯ মোকাবেলায় করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জীবনরক্ষাকারী ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০ হাজার মাস্ক প্রদান করেছেন গৃহায়ন ও গণপূর্তপ্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এমপি)।

জানা গেছে, আজ ০৭ আগষ্ট ২০২১ খ্রিঃ শনিবার দুপুর সাড়ে ১২টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবীরের হাতে আনুষ্ঠানিক ভাবে অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক হস্তান্তর করেছেন।

মমেক হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, মহামারী করোণায় আক্রান্তদের জন্য অক্সিজেন এর কোন বিকল্প নেই। তিনি সকলকে মহামারী করোনা মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, মচিমহার উপ-পরিচালক ডাঃ ওয়ায়েজ উদ্দীন ফরাজী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মহামারী কোভিট-১৯ মোকাবেলায় করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইতোপূর্বেও জীবনরক্ষাকারী ৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। তাঁর সহযোগিতার জন্য সর্ব মহলে প্রশংসিত হয়েছেন।

About Mizanur Rahman

Check Also

দালাল মুক্ত ভূমি অফিস করতে কাজ করছেন ভূমি কর্মকর্তা লুৎফর রহমান

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলার ভাবখালী ইউনিয়ন ভূমি অফিস দালাল মুক্ত বললেন ভূমি কর্মকর্তা। সম্প্রতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!