Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে প্রশাসনের পক্ষ থেকে গণটিকা কর্মসূচীর পরিদর্শন।।

ময়মনসিংহে প্রশাসনের পক্ষ থেকে গণটিকা কর্মসূচীর পরিদর্শন।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ে পা রাখলো বাংলাদেশ। এখানে ইউনিয়ন পর্যায়ের ২৫বছরের বেশী নারী পুরুষদের ভ্যাকসিন দেওয়া হয়। সেই ধারাবাহিকতা ময়ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটিতে ৬০০ জনকে টিকা দেওয়া হয়।সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ঘুরে-ফিরে টিকাদান কর্মসূচির পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহজাহান কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা সহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান। পরিদর্শন কালে
টিকা নেওয়া সবাইকে অভিনন্দন জানান বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। মহামারিতে মৃত্যু, শোক আর সঙ্কটের একটি বছর পেরিয়ে এসে টিকা দেওয়ার মধ্য দিয়েই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিভাগীয় কমিশনার বলেন-এই কর্মসূচি শুরুর মাধ্যমে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। একই সঙ্গে টিকার মাধ্যমে করোনা মহামারি মোকাবিলার বৈশ্বিক প্রচেষ্টায় যুক্ত হলো বাংলাদেশ।তিনি ভ্যাকসিন সংশ্লিষ্ট কাজে জড়িতদের সবাইকে ধন্যবাদ জানান।

অপরদিকে ময়মনসিংহ শহরেও সিটি কর্পোরেশনের বিভিন্ন টিকাদান কেন্দ্রের গণটিকা কার্যক্রম পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান।এসময় তার সাথে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ কোতুয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!