Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে স্বাস্থ্য বিধি মানাতে ইউএনও’র নিয়মিত অভিযানে ৩ দিনে প্রায় হাজার টাকা জরিমানা।।

ময়মনসিংহে স্বাস্থ্য বিধি মানাতে ইউএনও’র নিয়মিত অভিযানে ৩ দিনে প্রায় হাজার টাকা জরিমানা।।

আরিফ রববানী,ময়মনসিংহ :
ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মানাতে শক্ত অবস্থান নিয়ে মাঠে নেমেছে ইউএনও সাইফুল ইসলাম নেতৃত্বাধীন সদর উপজেলা প্রশাসন।মন্ত্রী পরিষদ বিভাগ ঘোষিত লকডাউন বাস্তবায়নে শুক্রবার (২৩শে জুলাই) সকাল থেকে নিয়মিত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জনবহুল পয়েন্টে ও বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সঠিক ভাবে প্রতিপালনে মানুষকে জনসচেতন করতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসক এনামুল হক এর নেতৃত্বে গত তিন দিনে পরিচালিত মোবাইল কোর্টে তিন দিনে
স্বাস্থ্য বিধি না মানায় ১৫ মামলায় প্রায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে সদর ইউএনও সাইফুল ইসলাম

একই সাথে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে জনসচেতনতামূলক বার্তা পৌছানোসহ সতর্ক করে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ।

এসময় বিভিন্ন যানবাহনের যাত্রী, টিকেট কাউন্টারের লোকজন, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারী এবং পথচারীদের মাঝে মাক্স, লিফলেট বিতরণসহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা মূলক ম্যাসেজ সম্বলিত স্টিকার সাঁটিয়ে দেয়া হয়।

প্রচারণাকালে বলা হয়, করোনা থেকে বাঁচতে হলে সবাইকে সরকারের নির্দেশনামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিবহনে ও রাস্তাঘাটে জনসমাগম এড়িয়ে চলতে হবে। মাক্স ব্যতিত পথে নামা, সব ধরণের লেনদেন বন্ধ রাখতে হবে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ টি মামলায় প্রায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করাসহ পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে প্রচারণাকালে তিনি জনগণকে সচেতন করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!