আরিফ রববানী, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার সদর উপজেলার ঈশ্বরদিয়া ইউনিয়নের স্পষ্টবাদী ও সৎ নেতৃত্বদানকারী একজন রাজপথের সাহসী যুব নেতা ও সদর উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত জনবান্ধব ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন।
তিনি শুধু একজন রাজনীতিক নেতাই নয়, তিনি একজন সমাজ সেবকও বটে। একজন মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার ১ নং সদস্য ও বর্তমানে ময়মনসিংহ সদর যুবলীগের সদস্য। মানবিক দিক থেকে তিনি একজন পরোপকারী মানুষ। আওয়ামী লীগের দুঃসময়ে ১৫/১৬বছর আগে ৬ নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্বে থেকে মহাজোট সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়েন নিজের জীবন বাজী রেখে।
মোস্তাফিজুর রহমান শাহীন সবসময় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন। আর তাই সব দিক থেকে বিবেচনা করলে তৃনমূলের পছন্দ মোস্তাফিজুর রহমান শাহিনকে। যে কারণে গত ২০১৯ সালের ৩১শে মার্চ উপজেলা পরিষদের নির্বাচনে সদর উপজেলার সর্ব স্তরের জনতার রায়ে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলার অন্তর্গত সদর উপজেলা উপহার দিতে কাজ করে যাচ্ছেন।
দিন বদলের ছোয়ায় ময়মনসিংহের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। ময়মনসিংহ সদর উপজেলার আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা আসন্ন একজন যোগ্য নেতাকে তাদের নেতা হিসেবে দেখতে চায়। সেক্ষেত্রে যুবনেতা মোস্তাফিজুর রহমান শাহীন সকলের আস্থা ও পছন্দের রাজনীতিবিধ। রাজনীতির মাঠ থেকে শুরু করে সব ধরনের কর্মকান্ডে পাওয়া যায় তরুন এ যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে।
যে কোন সামাজিক কর্মকান্ডের জন্য যে কোন সংগঠন বা প্রতিষ্ঠানই তার কাছে যাক না কেন, তিনি সবাইকে উৎসাহিত করে থাকেন। এছাড়া খোজ নিয়ে যানা যায়, যে কোন নেতাকর্মী যে কোন মানুষের বিপদে আপদে, প্রয়োজনে খুব সহজেই তাকে কাছে পাওয়া যায় বলেও সদরবাসীর দাবী।
উপজেলার অসংখ্য সাধারণ মানুষ জানান, আমাদের সেবায় ও রাজনীতিতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহীন আমাদের সবার সাথে তার সুসম্পর্ক খুবই আন্তরিক।
প্রতিটা ভোটার এবং কর্মীর খোজ খবর তিনি প্রতিনিয়ত রাখেন। তৃণমূলের সবাই এক বাক্যে তার প্রশংসা করেন। তারা বলেন-আমাদের দৃঢ় বিশ্বাস তার হাতে ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের দায়িত্ব দিয়ে তাকে নেতৃত্ব দেয়া হলে, উপজেলার সকল যুবলীগের ইউনিট আরও শক্তিশালি হবে।
ভাইস চেয়ারম্যান ও যুবনেতা মোস্তাফিজুর রহমান শাহীন বলেন-ময়মনসিংহের সিংহ পুরুষ ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী জননেতা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার এর ভালবাসায় অনুপ্রানিত হয়ে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিত উর রহমান শান্ত চাচার নির্দেশনায় আমি মানুষের কল্যানে সুখে দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছি। তিনি বলেন আমি সমাজের গরিব অসহায় মানুষের, মসজিদ, মাদ্রাসা, মন্দির এ সব সময় আমার কষ্টে অর্জিত অর্থ দিয়েও কাজ করে চলছি। তিনি আরোও জানান আমার ভোটার, কর্মীরাই হচ্ছে একটি সংগঠনের প্রান। কর্মী ছাড়া নেতারা মূল্যহীন।
তৃনমূলের সকল নেতাকর্মী আমাকে ভালবাসে, আমি ও সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি। সব সময় তাদের পাশে থাকতে চাই।
সামনের দিন গুলোতে সকলের ভালবাসা ও সমর্থন নিয়ে আরো এগিয়ে যেতে চাই এবং মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছি।
তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালি করতে সকলকে আওয়ামীলীগের পতাকার তলে আসার আহবান জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে