ত্রিশালের কানিহারী ইউনিয়নে ভিজিএফ চাউল বিতরণ কর্মসুচীর উদ্ভোধন।।
আরিফ রববানী ময়মনসিংহ।।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ও কোভিড-১৯ এর প্রভাবে কর্মহীনদের অগ্রাধিকার ভিত্তিতে অতি দরিদ্র,গরীব হত-দরিদ্র অস্বচ্ছল জনগোষ্ঠী পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
মুজিবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী উপহার হিসেবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নেও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে কানিহারী ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার ও চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল যৌথভাবে এই চাউল বিতরণের উদ্বোধন করেন।
এসময় চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কানিহারী ইউনিয়নের দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ এর কর্মসূচীর আওতায় প্রতিজনকে ১০কেজি করে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ওয়ার্ডের ৭ হাজার ১২৪ জনকে এ সহায়তা প্রদান করা হবে।
তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক তালিকা প্রণয়ন করা হয়েছে। দ্রুত সকল সুবিধাভোগীদের মাঝে ভিজিএফের এ চাউল বিতরণ করা হবে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন চাউল বিতরন কর্মসূচির পরিদর্শন করেন। এ সময় ইউপি সচিব আবুল কালাম ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে