আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে লকডাউনে স্বাস্থ্য বিধি মানাতে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন প্রশাসন। প্রথম দিনে জেলা প্রশাসনের নেতৃত্বে ২৭৭ মামলায় ২,৩৫,০১০ দুই লক্ষ পয়ত্রিশ হাজার দশ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন। সেই ধারাবাহিকতায় ১লা জুলাই বৃহস্পতিবার দিনভর
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে স্বাস্থ্য বিধি নিশ্চিত করণে ময়মনসিংহের চরপাড়া,সি.কে.ঘোষ রোড ও দীঘারকান্দা বাইপাস এলাকায় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মাস্ক না পড়ায় ও স্বাস্থ্য বিধি না মানায় ৬ মামলায় ১৯,০০০/টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও একই দিনে এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক, চর খরিচা এলাকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলামের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন তিনি।
লকডাউন পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃংখলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো। ওষুধের দোকান ছাড়া সব ধরণের দোকাপাট বন্ধ রয়েছে। মহামারি প্রাদুর্ভাব প্রতিরোধে ও সরকারের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনে জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকার ঘোষিত লকডাউন মানাতে কঠোর অবস্থানে সদর উপজেলা প্রশাসন। লকডাউন চলাকালে সকাল থেকে ময়মনসিংহ শহরের বিভিন্ন প্রবেশপথে পুলিশের চেকপোষ্টে তৎপরতা লক্ষ্য করা যায়। পুলিশ সদস্যরা জরুরী প্রয়োজনে চলাচলরত ব্যক্তিদের আইডি কার্ড ও পরিচয়পত্র দেখে জিজ্ঞাসাবাদ সাপেক্ষে তাদেরকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিচ্ছেন। একইভাবে ছোটখাটো কিছু যানবাহন যেমন টমটম, ইজিবাইক, অটোরিক্সা চলাচল করতে দেয়া হচ্ছে না। মানুষের চলাচল নিয়ন্ত্রিত করতে শহরের বিভিন্ন স্পটে রয়েছে পুলিশ সদস্যরা। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন তারা। জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? সদুত্তর না মিললেই পুলিশ তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন। অপরদিকে জরুরি মালামাল নিয়ে আসা যানবাহনগুলোর গায়ে লেগে যেন করোনাভাইরাস প্রবেশ না করতে পারে, সে কারণে গাড়িগুলোকে জীবাণুমুক্ত করে দিচ্ছে প্রশাসন। এসিল্যান্ড সুরাইয়া আক্তার লাকী জানান, ‘লকডাউনের আওতায় থাকা ময়মনসিংহ সদর এলাকায় ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিকসহ সবধরণের সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকার পাশাপাশি কাঁচা বাজার, মুদির দোকান, মার্কেট ও বিপণী বিতান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্ধ থাকবে ব্যক্তিগত ও যে কোন ধরণের গণপরিবহন। এসময় মানুষকে ঘরে অবস্থানের নির্দেশনাও দেন তিনি।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে