স্টাফ রিপোর্টের
ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিঃ DMCSL এর কমিটি ঘোষণা, অতপর বিনিয়োগকারীদের মনে আশার আলো উদয়।
লেঃ জেনারেল এম. হারুন অর রশিদ বি.পি (অবঃ) কে সভাপতি করে ডেসটিনি-২০০০ লিঃ এর ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কমিটির ঘোষণা করা হয়।
জানানো যাচ্ছে যে, গত ২৮ জুন/২০২১ইং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর সাধারণ সভায় নির্বাচন কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হইলোঃ
# সভাপতিঃ লেঃ জেনারেল এম. হারুন অর রশিদ বীরপ্রতীক (অবঃ)
# সহ-সভাপতিঃ মোঃ জাকির হোসেন।
# সম্পাদকঃ আজম আলী।
# যুগ্ম-সম্পাদকঃ মোঃ আমিনুল হক।
# কোষাধ্যক্ষঃ এ.টি.এম খুরশিদ আলম।
# সদস্যঃ মোঃ আব্দুর রহিম, মোঃ আবুল হাসান, মেছবাহ উদ্দিন, খুরশিদা বানু, মোঃ সাইফুল আলম রতন, মোঃ জহিরুল করিম, ও মোঃ বোরহান উদ্দিন সিকদার।
দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর সমবায় অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঐ দিন বেলা ১২টার দিকে শাহবাগের নির্বাচন পরিচালনার অস্থায়ী কার্যালয়ে DMCSL এর সাধারণ সভায় উক্ত ফলাফল ঘোষণা করেন।
এটি ডেসটিনি গ্রুপের জন্য একটি বড় বিজয় বলে মনে করছেন DMCSL এর বিনিয়োগকারীগন।
বিঃদ্রঃ “ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ” পরিচালনার জন্য নির্বাচিত এই কমিটি আগামী ৩ বছর দ্বায়িত্ব পালন করবেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে