Breaking News
Home / Uncategorized / ত্রিশালের কানিহারীতে আহাম্মদাবাদ বাজার কেন্দ্রীয় মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ।।

ত্রিশালের কানিহারীতে আহাম্মদাবাদ বাজার কেন্দ্রীয় মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহল আমিন মাদানি বলেছেন- শেখ হাসিনার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে বিধায় সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর উন্নয়ন করে যাচ্ছেন। সেই লক্ষেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ উপলক্ষে সারা দেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। ইসলামের প্রকৃত মর্মবাণী প্রচারে এই মসজিদগুলো ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন ।

হাফেজ রুহুল আমিন মাদানি এমপি শনিবার ২৬শে জুন বিকালে তার নির্বাচনী এলাকা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নে আহাম্মদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় হাফেজ রুহুল আমিন মাদানি বলেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে সঠিক ইসলামি মূল্যবোধের চর্চা ও উন্নয়ন এবং ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি চলমান উন্নয়নকে জনকল্যাণে আরো এগিয়ে নিতে সকলের কাছে দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়াও প্রত্যাশা করেন। কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী উজ্জ্বলের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ত্রিশাল উপজেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফজলে রাব্বী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল্লাহ মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!