Breaking News
Home / জাতীয় / ময়মনসিংহে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

ময়মনসিংহে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।।

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দলীয কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরে সকাল ১১টায় স্থানীয় টাউনহলে জেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে
ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এড মোয়াজ্জেম হোসেন বাবুল এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি,নাজিম উদ্দীন আহমেদ এমপি প্রমুখ।

এসময় প্রতিমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে।তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করারও আহবান জানান।

এসময় অন্যান্যদের মাঝে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, জেলা শ্রমিকলীগের নেতা রাকিবুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন তাজ, জেলা যুবলীগের সদস্য আনোয়ার জাহান শারীফ, গোলাম মেহেদী হাসান মেহেদী, ইমরান জামান বাবু, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নাহিদা ইকবাল, আইডিয়াল ইন্টান্যাশানাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ লায়ন মোহাম্মদ মনিরুজ্জামান, প্রিন্সিপাল তাসকিনা খানম, পরিচালক নীহারিকা পারভিন, জেলা তাতীলীগের আহবায়ক জুয়েল, সদস্য সচিব শেখ আমানুল ইসলাম জলিল, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশেদা তাহমিনা প্রীতি, সহসভাপতি নাজমা আজাদ, আকিকুন নাহার,আনজুমানারা সরকার, শাহীনুর আক্তার মিলি, যুগ্ম সম্পাদক কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, হোসনা আহাম্মেদ রুনা, মর্জিনা আহমেদ, স্বপ্না সরকার, সাংগঠনিক শিক্ষা বিষয়ক সম্পাদক রুনা, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নীলা, দপ্তর সম্পাদক কাউন্সিলর কাওসার ঈ জান্নাত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইলোরা পারভীন সম্পা, সাংগঠনিক সম্পাদক জাফরিন, সদস্য জান্নাত, শেফালী,জেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মহানগর শাখার সভাপতি আফসানা আক্তার, সাধারন সম্পাদক হেলেনা আক্তার, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই, জেলা যুব মহিলা আওয়ামীলীগের নেত্রী মর্জিয়া সুলতানা হাসি, মাহমুদা হোসেন মলি, ছাত্রলীগ নেতা কবির, সুজন, সাগর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!