Breaking News
Home / জাতীয় / ফুলবাড়ীয়ায় দ্বিতীয় ধাপে গৃহহীন ও ভুমিহীনদেন ঘর প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত

ফুলবাড়ীয়ায় দ্বিতীয় ধাপে গৃহহীন ও ভুমিহীনদেন ঘর প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠান অনুষ্ঠিত

গোলাম কাজেম সরকার,ফুলবাড়িয়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা হলরুমে গৃহহীনদের জমিসহ ঘর প্রদানে ভার্চুয়াল মিটিং এর আয়োজন করা হয়।

আজ ২০ জুন রবিবার গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে এসব ঘর বিতরণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলছে। প্রথম পর্যায়ে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধনের পর দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে বিনামূল্যে দুই শতক জমি ও সেমিপাকা ঘর প্রদান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান। এ বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দুইকক্ষবিশিষ্ট সেমিপাকা গৃহ ও ব্যারাকে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ফুলবাড়িয়া উপজেলায় দ্বিতীয় পর্যায়ে মোট ৭০ টি ঘর গৃহহীন ও ভূমিহীনের মাঝে দেওয়া হয়। এর মধ্যে বাক্তা ইউনিয়নে ২৬ টি, রাঙ্গামাটিয়া ইউনিয়নে ২৯ টি, নাওগাও ইউনিয়নে ১২ টি, এনায়েতপুর ইউনিয়নে ০৩ টি। উল্লেখ্য, প্রথম পর্যায়ে ৫০ টি ঘর দেওয়া হয়েছিল।

উপজেলা হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারী কমিশনার( ভূমি) দিলরুবা ইসলাম, জেলা প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটি, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মালেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শরাফ উদ্দিন শর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন সুলতানা সহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, ভূমি সহকারী অফিসার, মুক্তিযুদ্ধা, রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক, ভূমিহীন ও গৃহহীনদের পরিবার প্রমুখ।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!