আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ৩০জনের মাঝে বাইসাইকেল ও ৬০ জনের মাঝে স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ ৩টা ক্লাবে ক্রীড়া সামগ্রী,সাংস্কৃতিক চর্চার সামগ্রীসহ একই সাথে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে প্রাপ্ত বরাদ্দ হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবন মান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় এ শিক্ষা বৃত্তি, বাইসাইকেল ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
১৯ শে জুন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য বিধি মেনে ও শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে এক বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এসব শিক্ষা উপকরণ, সাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন। অনুষ্ঠানের অন্যান্যদের মাঝে ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ, মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক কর্মীবান্ধব নেতা শরীফুল ইসলাম খোকন সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুল জানান- , উপজেলার প্রাথমিকের ১০০জন শিক্ষার্থীদের মাঝে প্রতিজনে ১০০০ টাকা হারে ১০০০০০ এক লক্ষ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ১০০শিক্ষার্থীদের প্রতিজনে ২০০০ টাকা হারে ২০০০০০ দুই লক্ষ টাকা (সর্বমোট তিন লক্ষ টাকা)শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে স্কুল বেগ, খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও ইরেজার (রাবার) এবং সুরক্ষা সামগ্রী হিসেবে সাবান ও মাস্ক প্রদান করা হয়েছে।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে