Breaking News
Home / অপরাধ / ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।

ময়মনসিংহে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার ১৫ জুন রাতে নগরীর রেলীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়ার প্রত্যয় নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার রাতে ডিবির এসআই আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর রেলীর মোড়ে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দ্ইু মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মনবাড়ীয়ার এরশাদ আলী ও ময়মনসিংহের নান্দাইলের জসিম মীর। এছাড়া এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ত্রিশালে অভিযান পরিচালনা করে বাঘাদড়িয়া থেকে ১০ পিস ইযাবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ডিবি পুলিশ পৃথক মামলা দায়ের করে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিবি ওসি শাহ কামাল আকন্দ। তিনি সকলের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ডিবির অভিযানে ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার।। গাজা ও হেরোইন উদ্ধার।।

আরিফ রববানী ময়মনসিংহ।। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!