Breaking News
Home / জীবন-যাত্রা / কুষ্টিয়ায় রাস্তা-ঘাট হাট-বাজারের উন্নয়নে মেম্বার তাজুলের প্রতি খুশী সাধারণ মানুষ ।।

কুষ্টিয়ায় রাস্তা-ঘাট হাট-বাজারের উন্নয়নে মেম্বার তাজুলের প্রতি খুশী সাধারণ মানুষ ।।

 

আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, রাজনীতি যার যার, উন্নয়ন সবার। রাজনীতি প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। যার রাজনীতি তার সঙ্গে রেখে আমি এবং আমার চেয়ারম্যান মিলে কুষ্টিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যাব। উন্নয়নই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

সোমবার(১৪জুন) সকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিদ্যাগঞ্জ বাজারের পানি নিষ্কাশনের ও বাজারের ভিতরের বিভিন্ন রাস্তা সংস্কার ও উন্নয়নের কাজের গুণগত মান পরিদর্শন কালে এসব কথা বলেন।

এদিকে ৬নং ওয়ার্ডের রাস্তা-ঘাট হাট-বাজারের উন্নয়নে ভূমিকা রাখায় ওয়ার্ডের উন্নয়নের জন্য স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসিত হয়ে উঠেছেনতাজুল ইসলাম মেম্বার। চলমান উন্নয়নকে গুনগতমান ঠিক রেখে এগিয়ে নিতেই তিনি বাজারের পানি নিষ্কাশনের ও বাজারের ভিতরের বিভিন্ন রাস্তা সংস্কার ও উন্নয়নের কাজের গুণগত মান পরিদর্শন করেন।

মেম্বার তাজুল বলেন, আমি এক ঝাঁক মেধাবী, দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বসবাসরত ওয়ার্ড পেয়েছি। আশা করব তারা সকলে আমার চেয়ারম্যানকে যেভাবে সহযোগীতা করেছেন আমাকেও সেভাবে সহযোগীতা করবেন। সবার আন্তরিক প্রচেষ্টা থাকলে আমরা ৬নং ওয়ার্ডকে সারা ইউনিয়নের মধ্যে সেরা সেরা ওয়ার্ডে রূপান্তরিত করতে পারব। তিনি ওয়ার্ডের উন্নয়নকে আরো এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!