আরিফ রববানী ময়মনসিংহ।।
পুলিশ জনগনের বন্ধু আর অপরাধীদের শত্রু। সাধারণ মানুষের শান্তি ও আইনি সহায়তা দেয়াই পুলিশের প্রতি মুহুর্তের কাজ। ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ তেমনি একজন পুলিশ অফিসার। তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখায় যোগদানের পূর্বেও দেশের বিভিন্ন এলাকায় সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের
অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ যোগদানের পর তার কাছে একবার যে গিয়েছে সে তার প্রশংসা না করে পারে না। বর্তমানে সকলের মুখে নিষ্ঠাবান ও সৎ পুলিশ কর্মকর্তা হিসাবে পরিচিতি লাভ করেছেন তিনি।
ময়মনসিংহ জেলায় মাদকের বড় বড় চালান আটক ও জুয়াড়ীদের গ্রেফতার, পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি, অসচ্ছল ও অসহায় ব্যাক্তিদের সাহায্য সহযোগিতা, সকল পেশা ও শ্রেণীর জনগণের সমন্বয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুক বিরোধী মতবিনিময় সভাসহ সাধারণ মানুষকে পুলিশি সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক।
ছোট বড় যে কোন সমস্যায় পড়ে সাধারন মানুষ ছুটে আসেন এই মানবিক পুলিশ কর্মকর্তার অফিসে। যে কোনও ব্যাক্তি তার সংস্পর্শে আসলে তার সমস্যার বিষয়াদিগুলো মনোযোগ দিয়ে শোনার পর সঠিক পরামর্শ প্রদান করা তার গুনাবলীর প্রধান বিষয়। নিজেদের যাবতীয় সমস্যার শান্তিপুর্ণ সমাধানও পাচ্ছেন ময়মনসিংহ জেলার এলাকার সাধারণ মানুষ। শুধু তাই নয় তার অধিনস্তদের প্রতিও তিনি অত্যন্ত খোলামেলা এবং সদয়। যে কারণে সবার আস্থাও বেড়েছে তার প্রতি।
এ পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপে ও পুলিশি সেবায় উপকৃত কয়েকজন জানান, ২০-৩০ বছরের বিরোধ আদালতে বছরের পর বছর ঘুরেও কোন সমাধান না পেয়ে তার কাছে এসে সুবিচার ও উভয়ের মাঝে শান্তিপুর্ণ সমাধানের পথ খুঁজে পেয়েছি।
উপকৃত হওয়া এক ব্যাক্তি জানান, নিকটআত্মীয়’র সহিত আর্থিক বিরোধকে কেন্দ্র করে তার কাছে অভিযোগ করলে কয়েক ঘন্টার ব্যবধানে তিনি তা নিস্পত্তি করেন এবং উভয়ের মধ্যে সুসম্পর্ক গড়তে বিশেষ ভূমিকা রাখেন।
সেই সাথে ওসি শাহ কামাল আকন্দের দিকনির্দেশনায় প্রতি মুহুর্তে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করছেন এই গোয়েন্দা শাখায় কর্মরত আরো অনেক পুলিশ কর্মকর্তা।
অপরদিকে ময়মনসিংহের সচেতন মহল ওসি শাহ কামালের প্রশংসা করে বলেন, পুলিশ কর্মকর্তা শাহ কামাল আকন্দের” মত নিষ্ঠাবান অফিসার প্রতিটা জেলায় থাকা জরুরি আর এতে করে দেশে অপরাধ কমে আসবে। তার মতো অফিসারের মূল্যায়ন আছে এবং সব সময়ই থাকবে এটাই চিরন্তন সত্য। অপরাধীদের আতঙ্ক এ পুলিশ কর্মকর্তার কঠিন পদক্ষেপে ময়মনসিংহ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটা ভালো।
এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে এবং মানুষকে সচেতন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা ভাইরাস বৃদ্ধির শুরু থেকেই এখন পর্যন্ত তিনি নানা সচেতনতামূলক কর্মকান্ড করে যাচ্ছেন। পুলিশের একটি টিমকে সঙ্গে নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে জেলার হাট বাজারসহ বিভিন্ন গ্রামাঞ্চল এলাকায় কাজ করতে দেখা যায় তাকে।
এ সময় তিনি,কাউকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ারও আহবান জানান। তিনি বলেন-নোভেল করোনা ভাইরাস একটা মহামারী রোগ। সচেতনতার মাধ্যমে আমাদের এটাকে প্রতিরোধ করতে হবে। আপনাদের স্বার্থেই আপনারা নিজ নিজ বাড়িতে থাকুন। আমরাও জনগণের স্বার্থেই কাজ করছি। এদেশ আপনার আমার, আমাদের সবার। তিনি বলেন, চলুন আমরা সবাই দেশের স্বার্থে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকারের নির্দেশনাগুলো মেনে চলি। আর এসব কর্মকান্ডে সকলের ভালবাসায় প্রশংসিত হন তিনি।
জানতে চাইলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ জানান, যতদিন বেঁচে থাকবো এ ভাবেই মানুষের কল্যাণে সেবা দিয়ে যাব। পুলিশ জনগনের বন্ধু আর অপরাধীদের শত্রু। সাধারণ মানুষের মাঝে শান্তি ও আইনি সহায়তা দেয়াই এখন আমার প্রতি মুহুর্তের কাজ।
তিনি আরো বলেন, সাধারণ মানুষের পাশে সবসময় ছিলাম, আছি ও থাকবো এবং সারাজীবন অন্যায়ের প্রতিবাদ করে যাবো ইনশাআল্লাহ।।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে