Breaking News
Home / Uncategorized / নেত্রকোণা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে আসামির মৃত্যু

নেত্রকোণা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে আসামির মৃত্যু

বিশেষ প্রতিনিধি ঃ

নেত্রকোণা জেলা কারাগারে হত্যা মামলার হাজতি আসামী হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। রোববার ভোর সোয়া ৫টার দিকে তিনি মারা যান। মৃত আব্দুল মতিন মিয়া (৬০) নেত্রকোণার সদরের সিংহের বাংলা ইউনিয়নের মোবারকপুর গ্রামের প্রয়াত ছমেদ আলীর ছেলে। তার ছেলে হাবলু মিয়া (৩৬) তার বাবার সাথে বয়স্ক ওয়ার্ডে থাকত।

নেত্রকোণা জেল সুপারেন্টেন্ট আব্দুল কদ্দুস বলেন, প্রতিদিন সে ফজরের নামজের দিত, কিন্তু আজ রবিবার ভোরে ফজরের নামাজের আজান না দেওয়ায় তাকে ডাকাডাকি করে তুলতে গিয়ে দেখা যায় সে অসুস্থ। । নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ‘হৃদরোগে’ আক্রান্ত হয়েছিল। হাসপাতালে ভর্তির পর তাকে মৃত ঘোষণা করেন ডাক্তার।

জানা যায়, হত্যা মামলায় এই হাজতি গত ২ সেপ্টেম্বর ২০২০ থেকে কারাগারে ছিলেন ।

নেত্রকোণা মডেল থানার ওসি শাকের আহমেদ জানান, হত্যা মামলার আসামি আব্দুল মতিন মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!