আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্থ আস্থাভাজন,ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ বলেছেন-ময়মনসিংহ জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ময়মনসিংহের কৃতিসন্তান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কে ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি- ময়মনসিংহের সন্তান বেগম রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার আসনে আছেন বলেই ময়মনসিংহ জেলা উন্নয়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।তিনি ছিলেন বলেই আমরা ময়মনসিংহ বিভাগ পেয়েছি।
তিনি ৪ঠা জুন বিকালে ফুলবাড়ীয়া জাতীয় পার্টির আয়োজিত ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ডাক্তার কে আর ইসলাম এর সভাপতিত্বে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি ময়মনসিংহের মহিয়সী নারী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক,সদর উপজেলা জাতীয় পার্টির সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা ইদ্রিস আলী, জেলা জাপার সহ-সাধারন সম্পাদক শফিকুল আলম তপন,জেলা জাপার সহ-সাধারন সম্পাদক লাল মিয়া লাল্টু,জেলা যুব-সংহতির সভাপতি আবজাল হোসেন হারুন, জেলা যুব-সংহতির সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, মহনগর নেতা শরীফ খান পাঠান মিল্টন সহ আরো অনেক জাতীয় পার্টি,অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা কর্মী এবং ফুলবাড়ীয়া উপজেলার বিপুল সংখক নেতা কর্মী বৃন্দ।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে