Breaking News
Home / জাতীয় / জাতীয় কৃষক পার্টি সিরতা ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন।। বাবুল আহবায়ক-মুক্তার সদস্য সচিব।।

জাতীয় কৃষক পার্টি সিরতা ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন।। বাবুল আহবায়ক-মুক্তার সদস্য সচিব।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় কৃষক পাটিকে ইউনিয়ন পর্যায় থেকে তরান্বিত করে ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে মাঠপর্যায়ের দলের অবহেলিত ত্যাগী নেতাকর্মীদের বাছাই করে ময়মনসিংহের সদর উপজেলার সিরতা ইউনিয়ন শাখা কমিটির অনুমোদন করা হয়েছে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রনায়ক প্রয়াত আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে আরো শক্তিশালী ও তরান্বিত করার মাধ্যমে তারই ছোট ভাই জাতীয় পার্টির বর্তমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান,মানবতার ফেরিওয়ালা জি এম কাদের এবং জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের এর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে ও ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি এবং ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জননেতা জাহাঙ্গীর আহমেদ ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ইদ্রিস আলীর দিক-নিদেশনায় দলের দক্ষ ও পরিশ্রমী কর্মী মোঃ ইসমাইল হোসেন বাবুল কে আহবায়ক ও মোঃ মোক্তার হোসেন কে সদস্য সচিব করে জাতীয় কৃষক পাটি সিরতা শাখার ৩২সদস্য সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল ও সদস্য সচিব এমদাদুল হক মিলন নতুন এই কমিটির অনুমোদন দিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন। এসময় তিনি পল্লীবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়নে দলকে সু-সংগঠিত করার মাধ্যমে ময়মনসিংহের মহীয়সী নারী, ময়মনসিংহের উন্নয়নের রুপকার বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতাকর্মীদের প্রতি আহবান জানান জেলা জাতীয় কৃষক পার্টির আহবায়ক রুবেল আলী এসডি রুবেল ও সদস্য সচিব এমদাদুল হক মিলন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-জাতীয় কৃষক পার্টি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক শাহ আলম সদস্য কাউসার আহমেদ,সিরতা ইউনিয়ন নব গঠিত কমিটির সদস্য হোসাইন আহমেদ,আবুবকর সিদ্দিক,মোঃ সুমনসহ জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!