Breaking News
Home / Uncategorized / কুষ্টিয়ার একজন সফল জনপ্রতিনিধি ও উন্নয়ন কারিগর মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তাজুল।।

কুষ্টিয়ার একজন সফল জনপ্রতিনিধি ও উন্নয়ন কারিগর মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তাজুল।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ সদর উপজেলায় অবস্থিত ২নং কুষ্টিয়া ইউনিয়ন। তার মধ্যে অন্যতম জনবহুল গুরুত্বপূর্ণ এলাকা ৬নং ওয়ার্ড। ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ এলাকা এই ওয়ার্ড । শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ওয়ার্ড টি কুষ্টিয়া ইউনিয়নের স্বাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। অত্র ওয়ার্ডে সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কিন্ডার গার্টেন এবং মসজিদ, মন্দির, খেলার মাঠ, বৈদ্যুতিক পাওয়ার হাউস, সরকারী-বেসরকারী অফিস ও ইউনিয়নের সবচেয়ে বিশাল বাজার বিদ্যাগনজ বাজার
সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে পরিচিতি লাভ করেছে।

আর সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডে গত নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম। একজন সফল মেম্বার ও জনপ্রতিধির কথা বলতে গেলে ইউনিয়ন পরিষদের মেম্বার তাজুল ইসলামের কথাই স্বীকার করেন ইউনিয়নের বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা । দলমত নির্বিশেষে যিনি ৬নং ওয়ার্ড বিদ্যাগঞ্জ বাসীর জন্য কাজ করে যাচ্ছেন। মানুষের সুখে দুখে তিনি তার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। বিগত দিনে কুষ্টিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলামের সার্বিক সহযোগিতায় ওয়ার্ডের উন্নয়ন কর্মকান্ড কে তরান্বিত করার মাধ্যমে গ্রামকে শহরে রুপান্তরে কাজ করছেন মেম্বার ও প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম।

যার কাছে আওয়ামীলীগ বা বিএনপি,জাতীয় পার্টি কোন দলের লোক বলে কোন কথা নেই। তার নির্বাচনী এলাকার জনগন এটাই তার কাছে বড় পরিচয়। বিগত দিনগুলোতে তিনি ৬নং ওয়ার্ড এলাকার মানুষের মনে তার কাজের মাধ্যমে জায়গা করে নিয়েছেন। এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ,মাদ্রাসা উন্নতি হয়েছে তার পরিশ্রমের ফলশ্রুতিতে । তাজুল ইসলামের বাবাও ছিলেন একজন দানবীর। সমাজের মানুষের পাশে ছিলেন আমৃত্যু। তিনিও তার বাবার আদর্শকে বুকে লালন করে ওয়ার্ডের জনগণের কল্যাণে রাস্তাঘাট সহ বিভিন্ন কিছুর উন্নয়ন কর্মকান্ড কে তরান্বিত করছেন।

গত নির্বাচনের পর থেকে তিনি ৬নং ওয়ার্ডকে আধুনিক ও দৃশ্যমান এলাকা হিসাবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নকর্মকান্ড সম্পন্ন করেছেন।তার মাঝে রয়েছে-বিদ্যাগনজ বাজার হতে লতিফ ডাঃ এর বাড়ি পর্যন্ত রাস্তা আর সিসি ও এইচ বিবি করন, কাবারিয়াকানদা লোকমান মুন্সীর বাড়ির পিছনে ব্রিজ নির্মাণ,ঝড়াকানদা বাজার হতে নলকূপ পর্যন্ত রাস্তা ইটের সোলিং করন,কাবারিয়াকান্দা পাকা রাস্তা হতে মন্ডল বাড়ি জামে মসজিদ পর্যন্ত রাস্তা ইটের সোলিং করন,জগন্নাথপাড়া জামে মসজিদের পাশে ব্রিজ নির্মাণ, জগন্নাথপাড়া আকন্দ মসজিদ হতে পাকা রাস্তা পর্যন্ত ইটের সোলিং করন,জগন্নাথপাড়া জামে মসজিদ হতে বকুল মাষ্টার বাড়ি পর্যন্ত রাস্তা ইটের সোলিং করন,জগন্নাথপাড়া মিরু মন্ডলের পুকুরের গাইড ওয়াল নির্মাণ, শ্রীরামপুর কবরস্থান হতে মাটিয়ামতলা নজরুল ডাঃ এর বাড়ি পর্যন্ত ইটের সোলিং করন,মাটিয়ামতলা কবরস্থান হতে মেম্বার বাড়ি হয়ে কলাদিয়া পর্যন্ত রাস্তা ইটের সোলিং ও সংস্কার করন,মাটিয়ামতলা করিম মেম্বার বাড়ি থেকে ইটের সোলিং করন,বাজার কুষ্টিয়া আলমের ‘স’ মিল হতে মাদ্রাসা পর্যন্ত রাস্তা ইটের সোলিং করন,বিদ্যাগজ্ঞ উচ্চ বিদ্যালয় পাশের পুকুরে গাইড ওয়াল নির্মাণ, কাবারিয়াকান্দা এছাক চেয়ারম্যান এর বাড়ীর সামনে বক্স কালভার্ট নির্মাণ,কাবারিয়াকান্দা সরকার বাড়ি মসজিদ হতে জগন্নাথপাড়া রাস্তা ইটের সোলিং করণ,
মাটিয়ামতলা প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে গাইড ওয়াল নির্মাণ,শ্রীরামপুর চানুর দোকান হতে সোহরাফ পুলিশের বাড়ি পর্যন্ত রাস্তা প্যালাসাইটিন ও সংস্কার করন,শতভাগ বয়স্ক ,বিধুবা, প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করণ, প্রকৃত হত দরিদ্র পরিবারের মাঝে রেশন , ভিজিডি, মাতৃত্ব, গর্ভবতী, শিশু, কার্ড প্রদান করা ও ওয়ার্ডের তথা ইউনিয়নের সর্ববৃহৎ বাজার বিদ্যাগনজ বাজার উন্নয়নসহ আরো বিভিন্ন স্থানে কাজ চলমান রাখাসহ ওয়ার্ডের বিভিন্ন রাস্তা সংস্কার করন,বিভিন্ন স্থানে সৌর ইষ্ট লাইট স্থাপন করা,বিশুদ্ধ পানির অভাব দূরীকরণে অনেকস্থানে নলকূপ স্থাপন স্থাপন করণ,সহ সকল সেক্টরে উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদান রেখেছেন তিনি। খোজ নিয়ে জানা গেছে- কুষ্টিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেম্বার তাজুল ইসলাম সদর উপজেলার মেম্বারদের মাঝে সব চেয়ে বেশী কাজ করেছেন বলে সুত্র জানিয়েছে। তার কাজের মেধায় ও দক্ষতায় সফলতা অর্জন করায় এলাকাবাসীর কাছে তিনি দারুন ভাবে প্রশংসিত হয়েছেন।

স্থানীয় মসজিদ,মাদ্রাসায় ব্যক্তিগত ও সরকারি অনুদান প্রদানের পাশাপাশি সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূরীকরণে এলাকার যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা ভূমিকা রেখে ওয়ার্ড কে মাদকমুক্ত, আধুনিক ও দৃশ্যমান এলাকা হিসাবে গড়তে শ্রম দিয়ে যাচ্ছেন। ওয়ার্ডের জনগণের কল্যাণে তিনি চলমান উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা দোয়া প্রত্যাশা করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!