Breaking News
Home / জাতীয় / দাপুনিয়ায় রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে শ্রম দিচ্ছেন যুবনেতা শফিকুল ইসলাম বাচ্ছু।।

দাপুনিয়ায় রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে শ্রম দিচ্ছেন যুবনেতা শফিকুল ইসলাম বাচ্ছু।।

 

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলার সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে জন্ম নেয়া এরশাদ প্রেমী শফিকুল ইসলাম বাচ্ছু ছোটবেলা থেকেই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের স্লোগান দিতে দিতে বড় হয়েছেন। মানুষের ঘাড়ে চড়ে এই স্লোগান দিতেন তিনি। রাজনৈতিক পরিববারে জন্ম না হলেও কিশোর বসয় থেকেই পল্লীবন্ধুকে হৃদয়ে ধারণ করতে শুরু করেন।

ছাত্র রাজনীতি করে উঠে আসা তরুণ এই নেতা জাতীয় পার্টির দুঃসময়ে রাজপথে দলের গুরুত্বপূর্ণ পদে থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। ছোটবেলা থেকেই পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বুকে ধারণ করা এই মানুষটির একমাত্র ব্রত হচ্ছে রওশন এরশাদের নেতৃত্বে প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়া।

ময়মনসিংহের মহিয়সী নারী, ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের হাতকে শক্তিশালী করতে তার নেতৃত্বে ও দিক-নির্দেশনায় গরীব হত-দরিদ্র অসহায়দের পাশে দাড়াতে তিনি রাজনীতিতে যুক্ত হন। ছাত্র থাকাকালীন সময়ে বাঙলা জাতীয় পার্টির একজন সমর্থক হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।

শফিকুল ইসলাম (বাচ্ছু)আরো বলেন, সাবেক রাষ্ট্র নায়ক জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সহধর্মীনী জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে উঠেছে সেভাবে তাল মিলিয়ে অনেকে চলতে পারছেন না। নেত্রীর সুযোগ আমরা সবাই কাজে লাগাতে পারছি না। নেত্রী (বেগম রওশন এরশাদ ) যদি আমাকে সহযোগীতা করে কাজ করার সুযোগ দেন, অবশ্যই আমি মনে করি তার উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবো, ইনসাল্লাহ। মেডামের নেতৃত্বে আমি দাপুনিয়া ইউনিয়ন কে জাতীয় পার্টির দুর্গ হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

তৃর্ণমুল থেকে উঠে আসা তরুণ এই নেতা জাতীয় পার্টির দুঃসময়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেন। ছোটবেলা থেকেই পল্লীবন্ধুকে বুকে ধারণ করা এই মানুষটির একমাত্র ব্রত হচ্ছে রওশন এরশাদের নেতৃত্বে পল্লীবন্ধু প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাওয়া।

জাতীয় যুব সংহতি দাপুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি পদে দায়িত্বে থেকে দলের প্রতিটি কর্মকান্ড ও দলের হাইকমান্ডের নির্দেশনা মোতাবেক তিনি প্রত্যেকটি কার্যক্রম সফল করে যাচ্ছেন।দাপুনিয়ায় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম কে তরান্বিত করতে ব্যাপক ভূমিকা রাখলেও দলীয়ভাবে তিনি মুল্যায়ন বঞ্চিত। ইতিমধ্যেও দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উদযাপন,দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের বিশাল আয়োজন করেও রাজনৈতিক সুনাম অর্জন করেছেন শফিকুল ইসলাম বাচ্ছু।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে ইসলাম মড়লের মৃত্যুতে জাপা নেতা জাহাঙ্গীর,সেলিম,খোকনের শোক।।

প্রেস বিজ্ঞপ্তিঃ ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সদস্য, পল্লীবন্ধুর আদর্শের প্রবীন রাজনীতিবিদ,মোঃ ইসলাম মড়ল ২৫ শে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!