আরিফ রববানী ময়মনসিংহ।।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেছেন-মানুষের ভাগ্যোন্নয়নের মাধ্যমে প্রয়াত পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় পার্টির সাংগঠনিক কর্মকান্ডকে আরো এগিয়ে নিতে দেশের সকল জেলা-উপজেলায় জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে দলের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
২০শে মে বৃহস্পতিবার সকাল ১১ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে জাপা ঢাকা দক্ষিন আয়োজিত ফিলিস্তিনিদের উপড় ইজরাইলী বর্বর হামলা বন্ধ ও সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তিদাবীতে অুনষ্ঠিত মানব বন্ধনে অংশ গ্রহন শেষে বিকেলে ময়মনসিংহ অডিটোরিয়াম,এলিফ্যান্ট রোড,ঢাকায় টঙ্গী কলেজ রোডে বসবাস রত ফুলবাড়ীয়া জাতীয় শ্রমিক পার্টি নেতা আমির হামজা ও তার কর্মীসমর্থক এবং ফুলবাড়ীয়া উপজেলা পল্লীবন্ধু পরিষদ নেতা আশিকুল হক সুজন তএর সাথে সৌজন্য সাক্ষাত করেন। অনুষ্ঠিত মানব বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপা চেয়াম্যন ও বিরোধীদলীয় উপ নেতা জনবন্ধু জি এম কাদের।তিনি নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে এসব কথা বলেন। এ সময় জাপা কর্মী তার কনিষ্ট পুত্র মাহরুজ তালাল দাইয়ানসহ জাতীয় পার্টি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল বলেন-জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের আস্থার একমাত্র দল। সাফল্যের সঙ্গে দেশ পরিচালনায় অভিজ্ঞ জাতীয় পার্টির ওপর গণমানুষের আস্থা আছে। আগামী দিনে দেশ পরিচালনায় সাধারণ মানুষ জাপাকে আরও শক্তিশালী দেখতে চায়। তাই জাতীয় পার্টিকে সাধারন মানুষের স্বপ্ন পুরণে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহবান জানান।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে