Breaking News
Home / Uncategorized / ঈদে জাপা নেতা বাবুলের দেওয়া নতুন জামা-কাপড় পেয়ে খুশী মুক্তিযোদ্ধা ও দুস্হ অসহায়রা।

ঈদে জাপা নেতা বাবুলের দেওয়া নতুন জামা-কাপড় পেয়ে খুশী মুক্তিযোদ্ধা ও দুস্হ অসহায়রা।

আরিফ রববানী ময়মনসিংহ।।

সবাই মিলে ঈদ করি’ এই শ্লোগান নিয়ে ফুলবাড়ীয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়ন সহ
বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্বা, মুক্তিযোদ্বা পরিবার ও অন্যন্য দুস্হ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসাবে শাড়ী, লুঙ্গী ও পান্জাবী বিতরণ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক, পল্লীবন্ধুর আদর্শের রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল। বৃহস্পতিবার (১৪ই মে),মুক্তিযোদ্বা ইদ্রিস আলী,ইঞ্জিঃ সাদবিন রহমান আকাশ, ও ছাত্রনেতা অলি,বাবুল সাহেবের পক্ষে এসব কাপড় সামগ্রী বিতরন করেন।
যারা খুব অর্থকস্টে থাকেন,ঈদে তাদের মুখে সামান্য হলেও যেন হাসি ফুটে এই প্রয়াস নিয়ে এসব জামা কাপড় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির মানবিক নেতা মুক্তিযুদ্ধা মাহফিজুর রহমান বাবুল।
এসময় তিনি বলেন-দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে এবং সাথে ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরেও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাপা নেতা বীর মুক্তিযুদ্ধা মাহফিজুর রহমান বাবুল ।এসময় ঈদের এই খুশিতে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতেও সকলের প্রতি আহবান জানান তিনি।
তিনি সকলকে মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হওয়ার আহবান জানিয়ে বলেন
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যেই রহমত, বরকত, ও নাজাতের মাহে রমজান সমাপ্ত করেছি আমরা। মহান আল্লাহ্ যেন আমাদের পৃথিবীকে এই ভয়াল মহামারি থেকে হেফাজত করেন। করোনার এই দুর্যোগকালে জাতীয় পার্টির নেতা মাহফিজুর রহমান বাবুলের পক্ষ থেকে নতুন জামা-কাপড় পেয়ে খুশীতে তার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সুবিধা বঞ্চিত এসব মুক্তিযোদ্বা পরিবার ও অন্যন্য দুস্হ অসহায় পরিবারের সদস্যরা।উল্লেখ্য যে নতুন শাড়ী, পান্জাবী ও লুঙ্গী মিলিয়ে সর্বমোট =৫৭৭ পিস বিতরন করা হয়।তিনি সকলকে স্বাস্হ্যবিধি মেনে ঈদুল ফিতর পালনের অনুরোধ করেন।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!