Breaking News
Home / Uncategorized / ময়মনসিংহে অসহায় পথ শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরন করেন (পুনাক)

ময়মনসিংহে অসহায় পথ শিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরন করেন (পুনাক)

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আসন্ন ঈদকে সামনে রেখে ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে অসহায় ও ছিন্নমূল পথ শিশুদের মানুষের মাঝে নতুন জামা বিতরণ করা হয়েছে। ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ও পুলিশ সুপার সহধর্মিণী কানিজ আহমার রবিবার বিকালে রেলওয়ে স্টেশন চত্বরে এ কার্যক্রম করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোহাম্মদ শাহজাহান মিয়া ও জয়িতা শিল্পী ( সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার),অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সদর সার্কেল আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার পিপিএম (বার), ওসি ডিবি শাহ্ কামাল আকন্দ পিপিএম বার প্রমুখ।

এ সময় অুিতরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান মিয়া বলেন, সুবিধাবঞ্চিত, অসহায় পথশিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নতুন জামা কাপড় বিতরণের উদ্যোগ গ্রহণ করে। করোনা মহামারিতে সুবিধাবঞ্চিত কোমলমতি পথশিশুদের নতুন জামা কাপড় দিতে পেরে আমরা আনন্দবোধ করছি। এর আগেও অসহায়, দরিদ্র, বেকার, কর্মহীন মানুষের পাশে করোনাকালীন ও শীতকালে নতুন, জামা, গরম কাপড় ও কম্বল বিতরণ করে পুনাক সভানেত্রী।

About Mizanur Rahman

Check Also

ময়মনসিংহে সরকারি জমি পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে শ্রমিকদল নেতা।।।

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে বাংলাদেশ রেলওয়ের সরকারি জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে প্রায় ১৭ লক্ষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!