আরিফ রববানী,ময়মনসিংহ।।
ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার তিন বারের মির্বাচিত জনপ্রিয় মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন-সারাবিশ্বের ন্যায় আমরাও করোনায় বিপর্যস্ত। জীবনের চেয়ে বড় মূল্যবান কিছু নেই, একইসাথে জীবিকাও গুরুত্বপূর্ণ। যারা এতিম ও অসহায় বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়াচ্ছে। দলীয়ভাবেও আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমিও ত্রিশালের অসহায় মানুষের দাড়ানোর চেষ্টা করি। এটাই মানবিক কার্যক্রম, এটাই আমার রাজনীতি। আমি মানুষের জন্যই রাজনীতি করি। সামর্থ্য অনুসারে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা আমি সব সময় করি।
রবিবার (৯ই মে) উপজেলার কানিহারী ইউনিয়নের তালতলা মাদ্রাসার এতিম ছাত্র দের মাঝে করোনাকালে পাঞ্জাবি পায়জামা বিতরণ ও মাদ্রাসার পুকুরঘাটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,ত্রিশালের সাহসী ও জনপ্রিয় রাজনীতিবিধ সাবেক ছাত্রনেতা পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এসব কথা বলেন।
মেয়র আনিছ বলেন, এই করোনাকালেও কেউ কেউ মিথ্যা ছড়িয়ে, গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করে অপরাজনীতিতে ব্যস্ত। করোনাকালে এরা নিজেদের কর্মীদেরই খোঁজ খবর রাখে না, পাশে দাঁড়ায় না, মানুষের খোঁজ খবর কী রাখবে। এরা মিথ্যার অপরাজনীতিতে নানা স্বপ্ন দেখে। মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে সত্যের পক্ষে কাজ করতে হবে।
স্বদেশ প্রত্যাবর্তনে যারা শেখ হাসিনাকে আটকানোর ধৃষ্টতা দেখানোর চেষ্টা করেছিল, তাদের পরাভূত করে মানুষের ভালোবাসায় শেখ হাসিনা বীরের বেশে আজকের এ দিনে দেশে ফিরে এসেছিলেন। সেদিন তিনি দেশে ফিরেছিলেন বলেই বাংলাদেশের মানুষকে কোন দূর্যোগেই অনাহারে থাকতে হয় না। তিনি বলেন- দেশরত্ন শেখ হাসিনা একজন মানবিক নেত্রী বলেই
করোনার দুর্যোগেও কাউকে খাদ্য সংকটে পড়তে হচ্ছে না,শুধু খাদ্যই নয় করোনায় যখন বিশ্বের অনেক ধনী রাষ্ট্রও টিকা পায়নি, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। পরে তিনি- শিক্ষক শিক্ষার্থীদের অজু-গোসলের সুবিধার্থে মাদ্রাসার পুকুরঘাটের নির্মান কাজের উদ্বোধন করেন।
এসময় তার সাথে কানিহারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুশফিকুর রহমান রুবেলসহ ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে