আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে চলমান করোনা পরিস্থিতির প্রভাবে কর্মহীন, অস্বচ্ছল ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায়, দু:স্থ ও ভাসমান জনগনের মানবিক দিক বিবেচনা করে তাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হযেছে।
০৯ই মে রবিবার দুপুর ১২,৩০ ঘটিকায় ময়মনসিংহ
নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে স্বাস্হ্যবিধি মেনে জেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ,এমপি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু এবং জেলা প্রশাসক জনাব মোহাম্মদ এনামুল হক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ৬০০ জন দরিদ্র, অসহায়, দু:স্থ ও ভাসমান জনগনের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন। উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ , ১ কেজি আলু ও ১ কেজি লবণ।
জেলা প্রশাসক এনামুল হক জানান-আগামী দিনগুলোতেও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এছাড়াও পর্যায়ক্রমে সকল অসহায় ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোহাম্মদ শাহজাহান মিয়াসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
করোনাকালে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি ও আনন্দ প্রকাশ করেন দু:স্থ ও ভাসমান জনগণ। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তা প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
www.dailyamaderbani.com দেশ ও জনগণের কথা বলে